জোনায়েদ সাকি

প্রতিমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

“ন্যায়বিচার প্রতিষ্ঠা ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে একটি গণতান্ত্রিক কাঠামোয় রূপান্তর করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান, নারীর নিরাপত্তা, শিশুদের বিকাশ এবং বয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমাদের কর্মসূচির মূল লক্ষ্য।”

জোনায়েদ সাকি বাংলাদেশের একজন রাজনৈতিক কর্মী ও সংগঠক। ছাত্রজীবন থেকেই তিনি গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে যুক্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন এবং পরবর্তীতে  বাংলাদেশ ছাত্র ফেডারেশন -এর নেতৃত্বে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন থেকেই তিনি গণতান্ত্রিক আন্দোলন, মানবাধিকার এবং সামাজিক সমতার প্রশ্নে সোচ্চার ছিলেন।

দীর্ঘদিন তিনি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা, রাষ্ট্র সংস্কার এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন।

বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার -এর পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক অঙ্গীরকার

সাম্য ও মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি ও পক্ষপাতহীনতার নীতির ভিত্তিতে দেশ পরিচালনা।

ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গীয় পরিচয় নির্বিশেষে সকল নাগরিকের জীবন, সম্পদ, অধিকার ও মর্যাদার নিশ্চয়তা। সকল প্রকার বৈষম্যের অবসান ও গণতান্ত্রিক অধিকারের নিশ্চয়তা।

চিন্তা, বাক ও ব্যক্তিস্বাধীনতা এবং গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা। ব্যক্তিস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা হরণকারী সকল আইন ও বিধান বাতিল।

বিভাজনের রাজনীতির বিপরীতে জাতীয় ঐক্য ও সংহতি। অন্তর্ভুক্তিমূলক দেশ গঠন। ঔপনিবেশিক আধিপত্যমুক্ত গণসংস্কৃতির বিকাশ।

স্বাধীন বিচারবিভাগ। বিচারক নিয়োগের সুনির্দিষ্ট নীতিমালা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ। বিচারবিভাগের বিকেন্দ্রীকরণ।

শক্তিশালী ও কার্যকর স্থানীয় সরকার প্রতিষ্ঠা। স্থানীয় উন্নয়নের দায়িত্ব ও ক্ষমতা স্থানীয় সরকারের ওপর অর্পণ।

পাচার ও লুটপাটের টাকা উদ্ধার করে উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও প্রান্তিক মানুষের মাঝে ঋণ বিতরণ। দুর্নীতি লুটপাটের বিপরীতে শিল্প ও কর্মসংস্থানমুখী উৎপাদনশীল অর্থনীতির সুরক্ষা ও বিকাশের লক্ষ্যে অবকাঠামো, বন্দর ও দক্ষতার বৃদ্ধিকে অগ্রাধিকার।

কৃষির বিকাশ ও কৃষকের স্বার্থ সংরক্ষণ। শ্রমিক কৃষক শ্রমজীবী মানুষের সম্মানজনক জীবিকা ও জীবন, নিরাপদ কর্মপরিবেশ ও ট্রেড ইউনিয়ন অধিকারের নিশ্চয়তা।

আপডেট নিউজ ও ইভেন্ট

News & Events 1

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

News & Events 2

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

News & Events 3

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

News & Events 4

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

অ্যালবাম